ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়া ও সাভারে রাতভর অভিযানে উদ্ধার ২০০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন ডিবি (উত্তর), ঢাকা জেলা

আশুলিয়া ও সাভারে ডিবি অভিযানে দুই মাদক কারবারি আটক

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি (উত্তর) পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে গত ১০ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে এসআই (নিঃ) মোহাম্মদ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত মোল্লা (৪৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত মোল্লা, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কারপাশা এলাকার মৃত আবুল মোল্লার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় বসবাস করছিলেন।

অপরদিকে, একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে ডিবি (উত্তর)-এর আরেকটি চৌকস দল এসআই (নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়ার নেতৃত্বে সাভার থানাধীন জালেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী সজল (২৫)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। সজল সাভারের ব্যাংক কলোনি এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সজলের সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৩৬ এবং সাভার থানায় মামলা নং-২৩, তারিখ ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ০৮(খ) অনুযায়ী পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়া ও সাভারে রাতভর অভিযানে উদ্ধার ২০০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন ডিবি (উত্তর), ঢাকা জেলা

আশুলিয়া ও সাভারে ডিবি অভিযানে দুই মাদক কারবারি আটক

আপডেট সময়: ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি (উত্তর) পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে গত ১০ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে এসআই (নিঃ) মোহাম্মদ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত মোল্লা (৪৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত মোল্লা, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কারপাশা এলাকার মৃত আবুল মোল্লার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় বসবাস করছিলেন।

অপরদিকে, একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে ডিবি (উত্তর)-এর আরেকটি চৌকস দল এসআই (নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়ার নেতৃত্বে সাভার থানাধীন জালেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী সজল (২৫)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। সজল সাভারের ব্যাংক কলোনি এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সজলের সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৩৬ এবং সাভার থানায় মামলা নং-২৩, তারিখ ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ০৮(খ) অনুযায়ী পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সহায়তা দিল রেড ক্রিসেন্ট