ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর)-এর অভিযানে ধামরাই ও সাভার থেকে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার, তিনজন গ্রেফতার

ধামরাই ও সাভারে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল বিদেশি মদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত ওয়ারিদ হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা এবং বর্তমানে কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা সাভার ও গাইবান্ধা জেলার বাসিন্দা হলেও জয়নাবাড়ী এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর)-এর অভিযানে ধামরাই ও সাভার থেকে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার, তিনজন গ্রেফতার

ধামরাই ও সাভারে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল বিদেশি মদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত ওয়ারিদ হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা এবং বর্তমানে কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা সাভার ও গাইবান্ধা জেলার বাসিন্দা হলেও জয়নাবাড়ী এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই: ডাকাতচক্রের সদস্য রতন মিয়া গ্রেফতার