ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৪-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চিনি, রং, আটা ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে রূপা এন্টারপ্রাইজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

ধামরাইয়ে ভেজাল গুড় কারখানায় র‍্যাবের অভিযান

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদনকারী রূপা এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব–৪-এর ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভেজাল গুড় তৈরির জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি এবং পুরো কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর বুড়িরভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৪, সিপিসি–২ এর একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানায় চিনি, আটা, রং, আঠা ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে আখের ও খেজুরের গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এখানে আসল গুড়ের কোনো অস্তিত্বই ছিল না।

তিনি আরও বলেন, “র‍্যাবের উপস্থিতিতে রূপা এন্টারপ্রাইজের দুই মালিক গৌতম সাহা ও শংকর পাল পলাতক ছিলেন। তবে তাদের বিরুদ্ধে ভেজাল গুড় উৎপাদনের অপরাধে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।” র‍্যাব জানায়, ভেজাল গুড় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এর বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৪-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চিনি, রং, আটা ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে রূপা এন্টারপ্রাইজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

ধামরাইয়ে ভেজাল গুড় কারখানায় র‍্যাবের অভিযান

আপডেট সময়: ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫