ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
রাতে মুরগির খাবার সরবরাহ শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে সরবরাহ শেষে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাতে মুরগির খাবার সরবরাহ শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

আপডেট সময়: ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে সরবরাহ শেষে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  ঢাকা জেলায় ডিবির বিশেষ অভিযান, ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার