ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা

ঢাকার ধামরাইয়ে নিজ ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় নাহিদা, পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিদা আক্তার ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় তার নানির বাড়িতে বসবাস করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মা লিজা আক্তার প্রবাসে অবস্থান করছেন এবং বাবা নুর হোসেন বরিশালে থাকেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বিকেলে নাহিদা নিজ কক্ষে বসে পড়াশোনা করছিল। তার নানি দেলোয়ারা বেগম দুধ আনার জন্য বাইরে যাওয়ার আগে নাহিদাকে ভেতর থেকে দরজা বন্ধ রাখতে বলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে রান্নাঘরে গিয়ে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

স্থানীয়রা গুরুতর আহত নাহিদাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা

আপডেট সময়: ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬