ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি দাবিতে শার্শায় মানববন্ধন মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণ দাবি ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

যশোরের শার্শায় সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

মানববন্ধনে শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। বক্তারা মিথ্যা মামলায় সাংবাদিক মনি’র গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেন। একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে একটি সাজানো মামলায় জড়ানো হয়েছে। কোন তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, যা সাংবাদিক সমাজের ওপর আঘাত।

সভায় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে একটি কুচক্রী মহল মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি দাবিতে শার্শায় মানববন্ধন মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণ দাবি ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

যশোরের শার্শায় সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

মানববন্ধনে শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। বক্তারা মিথ্যা মামলায় সাংবাদিক মনি’র গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেন। একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে একটি সাজানো মামলায় জড়ানো হয়েছে। কোন তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, যা সাংবাদিক সমাজের ওপর আঘাত।

সভায় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে একটি কুচক্রী মহল মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

✒️ আরও পড়ুন 📖  সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, জ্বলছে খাগান এলাকা