ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চুরি-ডাকাতি ও সহিংস অপরাধ বৃদ্ধির অভিযোগে কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছে ১ ও ২নং ওয়ার্ডের বাসিন্দারা

ধর্ষণ, খুন ও ডাকাতির বিরুদ্ধে মানববন্ধন

কুখ্যাত সন্ত্রাসীদের উচ্ছেদের দাবিতে চাইড়া–মুশুরীখোলায় এলাকাবাসীর প্রতিবাদ

ধর্ষণ, খুন, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কুখ্যাত সন্ত্রাসীদের এলাকা থেকে উচ্ছেদের দাবিতে ঢাকা জেলা সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন এর ১ ও ২নং ওয়ার্ডের চাইড়া ও মুশুরীখোলা এলাকার সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২ জানুয়ারী) দুপুরে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী “ধর্ষণ ও খুনি এবং চোর-ডাকাতের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” সহ বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কর্মসূচিতে নারী-পুরুষ, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত মানিকের দুই ছেলে নবির ও সুমনের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে। তাদের তৎপরতায় সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে বলে জানান তারা।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, সুমন ২০০৭ সালে ধর্ষণ ও খুন মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং নবির চুরি ও ডাকাতির মামলায় জেল খেটেছেন। সাজা ভোগের পর পুনরায় এলাকায় ফিরে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। তাদের নেতৃত্বেই এলাকায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক বক্তা বলেন, অপরাধীদের কারণে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযানের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান তারা। মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির আয়োজন করে মুশুরীখোলা ও চাইড়া এলাকার সর্বস্তরের জনগণ।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

চুরি-ডাকাতি ও সহিংস অপরাধ বৃদ্ধির অভিযোগে কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছে ১ ও ২নং ওয়ার্ডের বাসিন্দারা

ধর্ষণ, খুন ও ডাকাতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময়: ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬