ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পন্টুনের নিচে আটকে থাকা বাস ৮০-৯০ ফুট গভীর থেকে উদ্ধার; নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুর সংখ্যা বেশি—এলাকাজুড়ে শোক

দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবে নিহত ২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ নৌ-দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। দীর্ঘ উদ্ধার অভিযানের পর ডুবে যাওয়া বাসটি নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অন্তত ১১ জন যাত্রী প্রাণ বাঁচাতে সক্ষম হন।

হাসপাতাল সূত্রে জানা যায়— রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, আরও ৫টি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাসটি নদীর প্রায় ৮০-৯০ ফুট গভীরে তলিয়ে গিয়ে এক পর্যায়ে পন্টুনের নিচে আটকে যায়। পরে উদ্ধারকারী জাহাজ হামজা ধীরে ধীরে বাসটি ওপরে তোলে।

নিহতদের মধ্যে রয়েছেন—
রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), বাস চালক আরমান খান (৩১), নাজমিরা ওরফে জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), আরমান (৭ মাস), আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮), আহনাফ তাহমিদ খান (২৫)।

এ ঘটনায় পুরো দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ও আশপাশে নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এখনো নিখোঁজদের খোঁজে অনেক পরিবার ছুটে বেড়াচ্ছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পন্টুনের নিচে আটকে থাকা বাস ৮০-৯০ ফুট গভীর থেকে উদ্ধার; নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুর সংখ্যা বেশি—এলাকাজুড়ে শোক

দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবে নিহত ২৩

আপডেট সময়: ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬