ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভারে বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে দোয়ার আয়োজন

দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় সাভারের হেমায়েতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলো লালন টাওয়ারে মোঃ হাসিবুজ্জামান লালন সরকার ও ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে হেমায়েতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়। আধ্যাত্মিক পরিবেশে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর সুস্থতার জন্য হৃদয় দিয়ে প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ সরকার, আয়োজক মোঃ হাসিবুজ্জামান লালন সরকারসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন এবং বলেন, “বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতার জন্য দেশের মানুষের অন্তর থেকে প্রার্থনা অব্যাহত রয়েছে।”

মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের লাখো মানুষের প্রত্যাশা। তিনি দেশের স্বাধীনতা-গণতন্ত্রের আন্দোলনের এক অগ্রগামী নেতৃত্বের নাম। তার সুস্থতার জন্য জনগণের মধ্যে গভীর আবেগ ও শ্রদ্ধা কাজ করে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনাও করা হয় এ সময়।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সাভারে বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে দোয়ার আয়োজন

দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময়: ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫