ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা বিতরণ অনুষ্ঠানে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেশে তেলের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা: মির্জা ফখরুল

দেশে কোনো তেলের প্রকৃত সংকট নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে তেল মজুত ও কালোবাজারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়। পাশাপাশি এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সহায়তা প্রদান করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়েছে, তবে বাংলাদেশের জন্য তেলের সরবরাহে কোনো ঘাটতি সৃষ্টি হয়নি। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”

তিনি প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রপিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা বিতরণ অনুষ্ঠানে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেশে তেলের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশে কোনো তেলের প্রকৃত সংকট নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে তেল মজুত ও কালোবাজারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়। পাশাপাশি এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সহায়তা প্রদান করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়েছে, তবে বাংলাদেশের জন্য তেলের সরবরাহে কোনো ঘাটতি সৃষ্টি হয়নি। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”

তিনি প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রপিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

✒️ আরও পড়ুন 📖  ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’