ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারের আশুলিয়ায় কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বদ্ধপরিকর।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

দেশে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গোৎসবে প্রায় সাত শতাধিক স্থানে ধর্মীয় অবমাননাসহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, মামলাও চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “চ্যানেল আইয়ের এক সাংবাদিকও নিজেই স্বীকার করেছেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে। এটি সরকারের দায়িত্বশীল পদক্ষেপ ও নিরাপত্তা বাহিনীর দক্ষতার ফল।”

‘উপদেষ্টাদের সেইফ এক্সিট’ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেকেই নানা প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্ন তো আর থামানো যায় না। সরকার সব প্রশ্নের উত্তর দেবে কাজের মাধ্যমেই।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।”

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব ‘কঠিন চীবর দান’ উপলক্ষে আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে সারাদিন ব্যাপী ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

সাভারের আশুলিয়ায় কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বদ্ধপরিকর।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

আপডেট সময়: ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫