ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ, পূর্বাচলে জনসমুদ্রে ঐতিহাসিক সংবর্ধনা

দেশের মাটিতে তারেক রহমান, পূর্বাচলে জনসমুদ্র

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 220

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202 (Boeing 787-9 Dreamliner)-এ চড়ে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান ও তাঁর পরিবার।

বাংলাদেশের আকাশে প্রবেশের পর তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন—
‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা সাধারণভাবে ‘৩০০ ফিট’ সড়ক নামে পরিচিত, সেখানে নির্মাণ করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ।
ভোর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নিতে শুরু করেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে।

সংবর্ধনাস্থলে দেখা যায় এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী দৃশ্য। শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান।

খোলা গায়ে শীতের রাতে রাস্তাতেই কাটিয়েছেন পুরো রাত। এ বিষয়ে তিনি বলেন— “শেরপুর থেকে এসেছি শুধু প্রিয় নেতাকে দেখব বলে। কাঁধে প্রায় ৫০ কেজি ধান নিয়ে সারা রাত খালি গায়ে রাস্তায় কাটিয়েছি। আমার কোনো শীত লাগেনি। উল্টো গরম লাগছে। আমার নেতা আসছেন, শীত আবার কিসের? তাকে না দেখে এখান থেকে যাব না। ধানগুলো তারেক রহমানকে দিতে চাই।” এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগ ছড়িয়ে দেয়।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। এরপর তিনি সংবর্ধনাস্থলে যাবেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

সংবর্ধনা শেষে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড় অতিক্রম করে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ, পূর্বাচলে জনসমুদ্রে ঐতিহাসিক সংবর্ধনা

দেশের মাটিতে তারেক রহমান, পূর্বাচলে জনসমুদ্র

আপডেট সময়: ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202 (Boeing 787-9 Dreamliner)-এ চড়ে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান ও তাঁর পরিবার।

বাংলাদেশের আকাশে প্রবেশের পর তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন—
‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা সাধারণভাবে ‘৩০০ ফিট’ সড়ক নামে পরিচিত, সেখানে নির্মাণ করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ।
ভোর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নিতে শুরু করেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে।

সংবর্ধনাস্থলে দেখা যায় এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী দৃশ্য। শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান।

খোলা গায়ে শীতের রাতে রাস্তাতেই কাটিয়েছেন পুরো রাত। এ বিষয়ে তিনি বলেন— “শেরপুর থেকে এসেছি শুধু প্রিয় নেতাকে দেখব বলে। কাঁধে প্রায় ৫০ কেজি ধান নিয়ে সারা রাত খালি গায়ে রাস্তায় কাটিয়েছি। আমার কোনো শীত লাগেনি। উল্টো গরম লাগছে। আমার নেতা আসছেন, শীত আবার কিসের? তাকে না দেখে এখান থেকে যাব না। ধানগুলো তারেক রহমানকে দিতে চাই।” এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগ ছড়িয়ে দেয়।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

✒️ আরও পড়ুন 📖  জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে, বিএনপির একাধিক প্রস্তাবে আপত্তি