ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পরীক্ষামূলকভাবে চালু; জাতীয় গ্রিডে ৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ শুরু

দুইদিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, কমবে লোডশেডিং

দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ইউনিটটি চালু করা হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রথম ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ টন কয়লার প্রয়োজন হবে। এর আগে কয়লার সঙ্গে পাথর মিশে আসার কারণে গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।

পুনরায় উৎপাদনে ফেরায় উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এতে লোডশেডিংয়ের সম্ভাবনাও অনেকাংশে কমে আসবে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। তবে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। যদিও এই ইউনিট থেকে আগে গড়ে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পরীক্ষামূলকভাবে চালু; জাতীয় গ্রিডে ৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ শুরু

দুইদিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, কমবে লোডশেডিং

আপডেট সময়: ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ইউনিটটি চালু করা হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রথম ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ টন কয়লার প্রয়োজন হবে। এর আগে কয়লার সঙ্গে পাথর মিশে আসার কারণে গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।

পুনরায় উৎপাদনে ফেরায় উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এতে লোডশেডিংয়ের সম্ভাবনাও অনেকাংশে কমে আসবে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। তবে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। যদিও এই ইউনিট থেকে আগে গড়ে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

✒️ আরও পড়ুন 📖  গরম নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর