বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (BMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা এবং শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে।
পাঁচ দিনের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস:
শুক্রবার (২ জানুয়ারি):
আকাশ: আংশিক মেঘলা, শুষ্ক।
কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন।,কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী।
প্রভাব: বিমান, নৌ ও সড়ক যোগাযোগে ব্যাঘাতের সম্ভাবনা।
তাপমাত্রা: রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
শনিবার (৩ জানুয়ারি):
দেশের আবহাওয়া শুষ্ক,
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা, কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী।
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত।
রোববার (৪ জানুয়ারি):
আকাশ আংশিক মেঘলা, শুষ্ক আবহাওয়া,
নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা,
অন্যান্য, এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা,
রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি):
আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা,
তাপমাত্রা: রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত।
বর্ধিত পূর্বাভাস:
আগামী দিনগুলোতে সারা দেশে শীত ও কুয়াশার প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে, তাই মানুষকে সচেতন থাকার জন্য আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে।

অনলাইন ডেস্ক 






