ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পাঁচ বছরের বেশি সময় অভিনয় থেকে দূরে সাদিকা পারভীন পপি। অবশেষে জন্মদিনে স্বীকার করলেন, তার কারণে আটকে আছে একাধিক সিনেমা।

দীর্ঘ নীরবতা ভেঙে পপির দুঃখপ্রকাশ: আটকে থাকা সিনেমার নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 190

দীর্ঘদিন আড়ালে থাকার কারণে আটকে আছে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-সহ কয়েকটি কাজ। নির্মাতারা অভিযোগ করেছিলেন, পপির অনুপস্থিতিতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

অবশেষে নীরবতা ভেঙে জন্মদিনের (১০ সেপ্টেম্বর) সাক্ষাৎকারে পপি স্বীকার করেন, তার কারণে কিছু সিনেমা ঝুলে গেছে। তিনি বলেন—“দুটি সিনেমা নয়, আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। নির্মাতারা বিপাকে আছেন, কিন্তু অনেক সময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে।”

পপি আরও যোগ করেন—“আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি। ইচ্ছা আছে, যদি সুযোগ হয় কাজগুলো শেষ করব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাইছি। তাঁরা যেন ভুল না বোঝেন, আমাকে মাফ করে দেন।”

পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে এই অভিনেত্রী। যদিও তিনি ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে উপস্থিত হয়েছিলেন। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বে প্রকাশ্যে এসে বিয়ে, সন্তান ও সংসারের খবরও জানান।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পপি জানান, ক্যামেরার সামনে ফেরার সম্ভাবনা খুবই কম। তবে আবারও প্রযোজক হিসেবে কাজ শুরু করার ইচ্ছা আছে তার। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

পাঁচ বছরের বেশি সময় অভিনয় থেকে দূরে সাদিকা পারভীন পপি। অবশেষে জন্মদিনে স্বীকার করলেন, তার কারণে আটকে আছে একাধিক সিনেমা।

দীর্ঘ নীরবতা ভেঙে পপির দুঃখপ্রকাশ: আটকে থাকা সিনেমার নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন

আপডেট সময়: ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫