ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায়ের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নিন্দার ঝড়।

দামুড়হুদায় মরদেহ আটকে সুদের টাকা আদায়, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে নজিরবিহীন অমানবিক এক ঘটনা। লাশ আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। ঘটনাটি শুধু স্থানীয়দেরই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা-ক্ষোভের ঝড় তুলেছে।

গ্রামের নতুনপাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন (৪৫) গত শনিবার মেয়ের বাড়ি মেহেরপুরের মহাজনপুরে বেড়াতে যান। রোববার সকালে হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি। পরে তার মরদেহ নিজ গ্রামে আনা হয়। আছরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল, তখন ঘটে চরম অমানবিক কাণ্ড।

প্রতিবেশী প্রয়াত মোহন আলীর স্ত্রী ও সুদি কারবারি হিসেবে পরিচিত মর্জিনা খাতুন দাবি করেন, হারুনের কাছ থেকে তিনি সুদের টাকা পাবেন। দাবি পূরণ না হলে লাশ দাফন করতে দেওয়া হবে না।

গ্রামবাসীর চোখের সামনে শোকাহত পরিবারকে মরদেহ পাশে রেখেই টাকার জন্য তর্কে জড়াতে হয়। মর্জিনা প্রথমে দাবি করেন ২২ হাজার টাকা। পরিবারের সদস্যরা দাফন শেষে টাকা দেওয়ার অনুরোধ করলে তিনি রাজি হননি। এমনকি জামানত হিসেবে একটি গরু রেখে আসার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি।

অবশেষে দফায় দফায় আলোচনার পর তিনি ১৫ হাজার টাকায় রাজি হন। মরদেহ খাটিয়ার ওপর ওই টাকা রেখে দেন স্বজনরা। টাকা হাতে পেয়ে মর্জিনা গ্রামবাসীর ক্ষোভ এড়াতে দ্রুত পালিয়ে যান।

হারুনের চাচাতো ভাই মতিনুর ইসলাম মানিক জানান, দেড় মাস আগে হারুন ৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু মর্জিনা সুদের অজুহাতে ২২ হাজার টাকা দাবি করেন। “আমরা গরু দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি মানেননি। শেষ পর্যন্ত নগদ ১৫ হাজার টাকা দিতে হয়েছে,” বলেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, মর্জিনা দীর্ঘদিন ধরে সুদের কারবার চালিয়ে আসছেন। তিনি গ্রামীণ মানুষকে সর্বস্বান্ত করছেন। প্রতিবাদ করলে মিথ্যা নারী নির্যাতন মামলায় জড়িয়ে দেন। ফলে কেউ তার বিরুদ্ধে মুখ খোলে না।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মূল টাকা হারুন জীবিত থাকতেই পরিশোধ করেছিলেন। মৃত্যুর পর মরদেহ আটকে সুদের টাকা আদায় করা সমাজের জন্য ন্যাক্কারজনক, লজ্জাজনক ও অমানবিক কাজ।”

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, “এমন ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানালে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা একে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায়ের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নিন্দার ঝড়।

দামুড়হুদায় মরদেহ আটকে সুদের টাকা আদায়, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আপডেট সময়: ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে নজিরবিহীন অমানবিক এক ঘটনা। লাশ আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। ঘটনাটি শুধু স্থানীয়দেরই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা-ক্ষোভের ঝড় তুলেছে।

গ্রামের নতুনপাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হারুন (৪৫) গত শনিবার মেয়ের বাড়ি মেহেরপুরের মহাজনপুরে বেড়াতে যান। রোববার সকালে হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি। পরে তার মরদেহ নিজ গ্রামে আনা হয়। আছরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল, তখন ঘটে চরম অমানবিক কাণ্ড।

প্রতিবেশী প্রয়াত মোহন আলীর স্ত্রী ও সুদি কারবারি হিসেবে পরিচিত মর্জিনা খাতুন দাবি করেন, হারুনের কাছ থেকে তিনি সুদের টাকা পাবেন। দাবি পূরণ না হলে লাশ দাফন করতে দেওয়া হবে না।

গ্রামবাসীর চোখের সামনে শোকাহত পরিবারকে মরদেহ পাশে রেখেই টাকার জন্য তর্কে জড়াতে হয়। মর্জিনা প্রথমে দাবি করেন ২২ হাজার টাকা। পরিবারের সদস্যরা দাফন শেষে টাকা দেওয়ার অনুরোধ করলে তিনি রাজি হননি। এমনকি জামানত হিসেবে একটি গরু রেখে আসার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি।

অবশেষে দফায় দফায় আলোচনার পর তিনি ১৫ হাজার টাকায় রাজি হন। মরদেহ খাটিয়ার ওপর ওই টাকা রেখে দেন স্বজনরা। টাকা হাতে পেয়ে মর্জিনা গ্রামবাসীর ক্ষোভ এড়াতে দ্রুত পালিয়ে যান।

হারুনের চাচাতো ভাই মতিনুর ইসলাম মানিক জানান, দেড় মাস আগে হারুন ৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু মর্জিনা সুদের অজুহাতে ২২ হাজার টাকা দাবি করেন। “আমরা গরু দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি মানেননি। শেষ পর্যন্ত নগদ ১৫ হাজার টাকা দিতে হয়েছে,” বলেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, মর্জিনা দীর্ঘদিন ধরে সুদের কারবার চালিয়ে আসছেন। তিনি গ্রামীণ মানুষকে সর্বস্বান্ত করছেন। প্রতিবাদ করলে মিথ্যা নারী নির্যাতন মামলায় জড়িয়ে দেন। ফলে কেউ তার বিরুদ্ধে মুখ খোলে না।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মূল টাকা হারুন জীবিত থাকতেই পরিশোধ করেছিলেন। মৃত্যুর পর মরদেহ আটকে সুদের টাকা আদায় করা সমাজের জন্য ন্যাক্কারজনক, লজ্জাজনক ও অমানবিক কাজ।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ