ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে ভোরের দুর্ঘটনা • ট্রাকের ছাদে থাকা শ্রমিকরা চাপা পড়ে হতাহত • চালকের ঘুমেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক মিয়া (৪৫); একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “চট্টগ্রামমুখী লেনে চালবাহী ট্রাকটি উল্টে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “একদল শ্রমিক ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিতকরণ এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান চলছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে ভোরের দুর্ঘটনা • ট্রাকের ছাদে থাকা শ্রমিকরা চাপা পড়ে হতাহত • চালকের ঘুমেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬

আপডেট সময়: ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক মিয়া (৪৫); একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “চট্টগ্রামমুখী লেনে চালবাহী ট্রাকটি উল্টে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “একদল শ্রমিক ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিতকরণ এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান চলছে।

✒️ আরও পড়ুন 📖  শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, অর্ধকোটি টাকার চোরাচালান জব্দ