ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

তেঁতুলঝোড়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার হেমায়েতপুর এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

এই কার্যক্রম পরিচালনা করেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান এর সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এর নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এডভোকেট মোঃ মেহেদী হাসান।

তিনি এদিনের লিফলেট বিতরণ কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন এবং এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীক সমর্থনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন মোল্লা (ভারপ্রাপ্ত) সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপির, রুবেল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

কার্যক্রমে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এডভোকেট মোঃ মেহেদী হাসান বলেন, “আমরা এলাকার জনগণের কাছে আমাদের প্রার্থীর কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরার জন্য এই লিফলেট বিতরণ করেছি। আশা করি নির্বাচনে জনগণ আমাদের পক্ষে সমর্থন জানাবেন।”

স্থানীয়রা এ ধরনের প্রচারণা কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভোটার সচেতনতা বৃদ্ধিতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

তেঁতুলঝোড়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু

আপডেট সময়: ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার হেমায়েতপুর এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

এই কার্যক্রম পরিচালনা করেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান এর সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এর নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এডভোকেট মোঃ মেহেদী হাসান।

তিনি এদিনের লিফলেট বিতরণ কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন এবং এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীক সমর্থনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন মোল্লা (ভারপ্রাপ্ত) সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপির, রুবেল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

কার্যক্রমে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এডভোকেট মোঃ মেহেদী হাসান বলেন, “আমরা এলাকার জনগণের কাছে আমাদের প্রার্থীর কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরার জন্য এই লিফলেট বিতরণ করেছি। আশা করি নির্বাচনে জনগণ আমাদের পক্ষে সমর্থন জানাবেন।”

স্থানীয়রা এ ধরনের প্রচারণা কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভোটার সচেতনতা বৃদ্ধিতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়া-সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান, গ্রেফতার ৪