ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতার বক্তব্য

তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে: আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাদামাটা জীবনযাপন করে সারাদেশে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকছেন এবং দলীয় নেতাকর্মীরাও সেই পথ অনুসরণ করছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে চলা আন্দোলন এবং ছাত্র-জনতার আত্মত্যাগের ফলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “এর মাধ্যমে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে—এবার দিনের ভোট আর রাতে হয়নি।”

বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের প্রতিশ্রুত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে— অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ভাতা, হিন্দু পুরোহিতদের জন্য সম্মানী ভাতা।

তিনি আরও জানান, ভবিষ্যতে—কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড
চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন,“বিএনপি যা বলে, তা করে। দলটি জুলাই সনদের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, ঢাকা জেলা উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী সাজ্জাদ আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতার বক্তব্য

তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে: আমান উল্লাহ আমান

আপডেট সময়: ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাদামাটা জীবনযাপন করে সারাদেশে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকছেন এবং দলীয় নেতাকর্মীরাও সেই পথ অনুসরণ করছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে চলা আন্দোলন এবং ছাত্র-জনতার আত্মত্যাগের ফলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “এর মাধ্যমে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে—এবার দিনের ভোট আর রাতে হয়নি।”

বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের প্রতিশ্রুত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে— অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ভাতা, হিন্দু পুরোহিতদের জন্য সম্মানী ভাতা।

তিনি আরও জানান, ভবিষ্যতে—কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড
চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন,“বিএনপি যা বলে, তা করে। দলটি জুলাই সনদের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, ঢাকা জেলা উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী সাজ্জাদ আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

✒️ আরও পড়ুন 📖  নির্বাচনকে সফল করতে সহযোগিতায় প্রস্তুত: জামায়াত আমির ডা. শফিকুর রহমান