ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিএনপির ঢাকা-২ মনোনয়নপ্রার্থী আমান উল্লাহ আমান দাখিল করলেন মনোনয়নপত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর

ঢাকা-২ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন আমান উল্লাহ আমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেলে গণতন্ত্র স্বাভাবিক ধারায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, অতীতে চারবার ঢাকা-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদসহ সব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে আমান উল্লাহ আমান আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করবে।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিএনপির ঢাকা-২ মনোনয়নপ্রার্থী আমান উল্লাহ আমান দাখিল করলেন মনোনয়নপত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর

ঢাকা-২ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন আমান উল্লাহ আমান

আপডেট সময়: ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেলে গণতন্ত্র স্বাভাবিক ধারায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, অতীতে চারবার ঢাকা-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদসহ সব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে আমান উল্লাহ আমান আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করবে।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

✒️ আরও পড়ুন 📖  হেমায়েতপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ বছরের আতিফার