ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের উদ্বেগ—আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং আল্লাহর রহমত কামনায় সম্মিলিত উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে নফল নামাজের আয়োজন

সাম্প্রতিক ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নফল নামাজ আদায় এবং দোয়া মাহফিল। ২৩ নভেম্বর রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে আল্লাহর কাছে পানাহ চেয়ে সম্মিলিতভাবে দোয়া করার প্রয়োজনীয়তা থেকেই এই আয়োজন।

আয়োজক দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াদুল ইসলাম জুবাহ বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তগুলো মানুষকে অসহায় করে দেয়। এমন সময়ে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি। শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সামষ্টিক দোয়ার মাধ্যমে কল্যাণ কামনাই আমাদের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে নফল নামাজ আদায়ের পর দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের উদ্বেগ—আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং আল্লাহর রহমত কামনায় সম্মিলিত উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে নফল নামাজের আয়োজন

আপডেট সময়: ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

সাম্প্রতিক ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নফল নামাজ আদায় এবং দোয়া মাহফিল। ২৩ নভেম্বর রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে আল্লাহর কাছে পানাহ চেয়ে সম্মিলিতভাবে দোয়া করার প্রয়োজনীয়তা থেকেই এই আয়োজন।

আয়োজক দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াদুল ইসলাম জুবাহ বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তগুলো মানুষকে অসহায় করে দেয়। এমন সময়ে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি। শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সামষ্টিক দোয়ার মাধ্যমে কল্যাণ কামনাই আমাদের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে নফল নামাজ আদায়ের পর দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির