ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা পুলিশের অভিযানে আশুলিয়ার সক্রিয় ছিনতাইকারী জয়নাল গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিযানে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে এক ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশে এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে, এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় ফোর্সসহ বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ছিনতাইকারী দলের সদস্য মোঃ জয়নাল আবেদীন (২২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন আশুলিয়ার বাইপাইল নামাবাজার চাঁননগর এলাকার মোঃ সেলিম মিয়ার পুত্র।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেছে যে, সে আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা নং-২০, তারিখ ২০/০৭/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের অভিযানে আশুলিয়ার সক্রিয় ছিনতাইকারী জয়নাল গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিযানে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট সময়: ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে এক ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশে এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে, এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় ফোর্সসহ বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ছিনতাইকারী দলের সদস্য মোঃ জয়নাল আবেদীন (২২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন আশুলিয়ার বাইপাইল নামাবাজার চাঁননগর এলাকার মোঃ সেলিম মিয়ার পুত্র।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেছে যে, সে আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা নং-২০, তারিখ ২০/০৭/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

✒️ আরও পড়ুন 📖  “সাভারের হেমায়েতপুর ফুটপাত দখলমুক্ত, সড়ক চলাচল স্বাভাবিক”