ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারের রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি উত্তর।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অভিযানে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় সাভার মডেল থানাধীন সাভার রেডিও কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও তার টিম বিশেষ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ফরিদপুর আলফাডাঙ্গা থানার উথুলি এলাকার মৃত আঃ ওয়াহাব এর ছেলে মোঃ সোহরাব মিয়া। তিনি বর্তমানে সাভার উত্তরপাড়া জয়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অপরজন হলেন, কক্সবাজার চকরিয়া থানার শান্তিনগর হারবাং এলাকার, আনোয়ার হোসেন এর ছেলে মোহাম্মদ হাসান। এসময় তাদের নিকট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি উত্তর জানায়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারের রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি উত্তর।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অভিযানে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় সাভার মডেল থানাধীন সাভার রেডিও কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও তার টিম বিশেষ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ফরিদপুর আলফাডাঙ্গা থানার উথুলি এলাকার মৃত আঃ ওয়াহাব এর ছেলে মোঃ সোহরাব মিয়া। তিনি বর্তমানে সাভার উত্তরপাড়া জয়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অপরজন হলেন, কক্সবাজার চকরিয়া থানার শান্তিনগর হারবাং এলাকার, আনোয়ার হোসেন এর ছেলে মোহাম্মদ হাসান। এসময় তাদের নিকট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি উত্তর জানায়।

✒️ আরও পড়ুন 📖  সাভার অঞ্চলে ডিবির চিরুনি অভিযান, ইয়াবাসহ আটক ৫