ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ধারাবাহিক অভিযানে ৫১ হাজার ৩০০ টাকার ইয়াবা উদ্ধার

সাভার অঞ্চলে ডিবির চিরুনি অভিযান, ইয়াবাসহ আটক ৫

সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি বিশেষ অভিযানে মোট ১৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার ৩০০ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানগুলো পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ধামরাই থানা এলাকার বনমিলা এলাকায় অভিযান চালিয়ে গাছুয়াবাড়ী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০) এবং মোঃ শুকুর আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)-কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২১ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

একই দিন রাত ১১টা ১০ মিনিটে আশুলিয়া থানা এলাকার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে পাথালিয়া ইউনিয়নের ইসমাইল শেখের ছেলে মোঃ রায়হান শেখ ওরফে সাব্বির (২৪) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা-র খায়েরহাট এলাকার মৃত আতিয়ার মোল্লার ছেলে মোঃ বকুল মোল্লা (২৭)-কে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। পুলিশ জানায়, বকুল মোল্লার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।

রাত ১১টা ৩০ মিনিটে সাভার থানা এলাকার নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা-র সোনাইর কুন্ডি এলাকার তাজিল হোসেনের ছেলে মোঃ হৃদয় (২৮)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। হৃদয়ের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ধারাবাহিক অভিযানে ৫১ হাজার ৩০০ টাকার ইয়াবা উদ্ধার

সাভার অঞ্চলে ডিবির চিরুনি অভিযান, ইয়াবাসহ আটক ৫

আপডেট সময়: ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬