ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি’র বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার ৩০ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, সহকারী হিসেবে ছিলেন এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ ও তার সংগীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলেন— বরিশাল গৌরনদী উত্তর সিবাশা এলাকার রতন মিয়ার ছেলে মোঃ আশিকুল ইসলাম স্বপন। বর্তমান, আশুলিয়ার কুরগাও নতুনপাড়া সেলিমের বাড়ির ভাড়াটিয়া। পঞ্চগড় দেবীগঞ্জ দাদার হাটখোলা এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ নবাব। বর্তমান ধামরাই দক্ষিণপাড়া, ৫ নং ওয়ার্ড এলাকায় বসবাস করেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তারা রাতের অন্ধকারে পথচারী, বাস যাত্রী ও দোকানপাটকে লক্ষ্য করে সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার থানায় মামলা নং–৭৪, তারিখ–১৯/১০/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে এবং ঢাকা জেলার সকল অপরাধ চক্রকে আইনের আওতায় আনা না পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি’র বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময়: ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫