ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
আশুলিয়ায় সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

আশুলিয়ায় সেনা অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ার জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ এবং গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হলেও তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিল।

গত কয়েকদিন ধরে মারধর, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও মাদক ব্যবসার মতো ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। এ সংক্রান্ত তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে এলে বিশেষ অভিযান চালানো হয়। ২৯ সেপ্টেম্বর সোমবার আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল ও বটতলা রূপায়ন এলাকায় পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), কুখ্যাত মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৪৫) সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ইয়ার হোসেন (২০) – কিশোর গ্যাং লিডার, ছিনতাইকারী, রূপায়ন এলাকা, সোনা মিয়া (৪৫) – মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া, আশরাফুল (১৮) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, বড় বাবু (১৯) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, ছোট বাবু (১৭) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, আকাশ (১৮) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।

উদ্ধারকৃত সরঞ্জাম
দেশীয় অস্ত্র: ১৬টি, কাঁচি ও ধারালো অস্ত্র: ৫টি, গাঁজা: ৫ পট, অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন: ৮টি, মোবাইল সিম: ৪৮টি, অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সন্ত্রাসী ইয়ার হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের ঘটনায় জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আশুলিয়ায় সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

আশুলিয়ায় সেনা অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট সময়: ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ার জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ এবং গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হলেও তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিল।

গত কয়েকদিন ধরে মারধর, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও মাদক ব্যবসার মতো ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। এ সংক্রান্ত তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে এলে বিশেষ অভিযান চালানো হয়। ২৯ সেপ্টেম্বর সোমবার আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল ও বটতলা রূপায়ন এলাকায় পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), কুখ্যাত মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৪৫) সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ইয়ার হোসেন (২০) – কিশোর গ্যাং লিডার, ছিনতাইকারী, রূপায়ন এলাকা, সোনা মিয়া (৪৫) – মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া, আশরাফুল (১৮) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, বড় বাবু (১৯) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, ছোট বাবু (১৭) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া, আকাশ (১৮) – কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।

উদ্ধারকৃত সরঞ্জাম
দেশীয় অস্ত্র: ১৬টি, কাঁচি ও ধারালো অস্ত্র: ৫টি, গাঁজা: ৫ পট, অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন: ৮টি, মোবাইল সিম: ৪৮টি, অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সন্ত্রাসী ইয়ার হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের ঘটনায় জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার