ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার

আশুলিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাভার প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার (৭এপ্রিল) দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’ ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’।

সরেজমিনে দেখা গেছে, জামগড়া এলাকার বিভিন্ন গার্মেন্টস শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও কিছুক্ষণ পরেই যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মো.মেহেদী হাছান নামে একজন বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, শিশু-নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? এ সময় উপস্থিত ছিলেন, মীর আলি আজগর,সুলতান আহমেদ,মেহেদি হাছান,আব্দুল্লাহ আল মামুন,আফিকুর রহমান আফিকসহ প্রমূখ।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

আশুলিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

সাভার প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার (৭এপ্রিল) দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’ ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’।

সরেজমিনে দেখা গেছে, জামগড়া এলাকার বিভিন্ন গার্মেন্টস শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও কিছুক্ষণ পরেই যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মো.মেহেদী হাছান নামে একজন বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, শিশু-নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? এ সময় উপস্থিত ছিলেন, মীর আলি আজগর,সুলতান আহমেদ,মেহেদি হাছান,আব্দুল্লাহ আল মামুন,আফিকুর রহমান আফিকসহ প্রমূখ।

✒️ আরও পড়ুন 📖  কারাগারে গলায় ফাঁস দিলেন সেই অস্ত্রধারী সাবেক চেয়ারম্যান সুজন, ঢামেকে মৃত ঘোষণা