ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা, আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকায় সকাল গড়ালে কমতে পারে কুয়াশা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 302

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালের পর কুয়াশা কিছুটা কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা, আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকায় সকাল গড়ালে কমতে পারে কুয়াশা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আপডেট সময়: ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালের পর কুয়াশা কিছুটা কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

✒️ আরও পড়ুন 📖  শীতে ত্বকের যত্ন: রুক্ষতা দূর করে ফিরিয়ে আনুন কোমলতা ও উজ্জ্বলতা