ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশা

রাজধানী ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে নগরজীবনে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত কিছুটা বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশা

আপডেট সময়: ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬