ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা জব্দ; গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা

ঢাকায় ডিবি (উত্তর)’র বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার হেরোইন ও ইয়াবা

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ০৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন জগৎনগর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) এর একটি দল। এ সময় ২০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী— মোঃ কবির হোসেন (৩৭) এবং মোঃ আলামিন (৩৮) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাত ৯টায় আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবির আরেকটি টিম। সেখানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ ভূঁইয়া (৫২) ও সান্নান বাবু (৪২) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে ৪টি এবং মোঃ আলামিনের বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা জব্দ; গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা

ঢাকায় ডিবি (উত্তর)’র বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার হেরোইন ও ইয়াবা

আপডেট সময়: ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ০৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন জগৎনগর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) এর একটি দল। এ সময় ২০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী— মোঃ কবির হোসেন (৩৭) এবং মোঃ আলামিন (৩৮) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাত ৯টায় আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবির আরেকটি টিম। সেখানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ ভূঁইয়া (৫২) ও সান্নান বাবু (৪২) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে ৪টি এবং মোঃ আলামিনের বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  রাজফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টসে ২৫ লাখ টাকার ছিনতাই, রহস্যে ঘেরা তদন্ত