ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর)।

সাভারে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভারের হেমায়েতপুর থেকে ৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।”

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে ৩ হাজার (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতারকৃত আসামী- ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গীর দক্ষিণ দুয়ারি (জিয়া বাড়ি) এলাকার, মৃত লুৎফর রহমান এর ছেলে মোঃ আবু রায়হান (২৫), তিনি হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আসামীর কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবু রায়হান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

ঢাকা জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বাত্মক অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর)।

সাভারে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময়: ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভারের হেমায়েতপুর থেকে ৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।”

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে ৩ হাজার (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতারকৃত আসামী- ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গীর দক্ষিণ দুয়ারি (জিয়া বাড়ি) এলাকার, মৃত লুৎফর রহমান এর ছেলে মোঃ আবু রায়হান (২৫), তিনি হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আসামীর কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবু রায়হান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

ঢাকা জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বাত্মক অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

✒️ আরও পড়ুন 📖  নিষিদ্ধ যুবলীগ নেতা শেরে বাংলানগর থেকে গ্রেফতার