ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে নবীনগর মোড় থেকে গাঁজাসহ জামাল ও ঝুমা আক্তার আটক

আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর ০১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সমেদ আলীর ছেলে জামাল (৩৮)। তিনি বর্তমানে আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকার হাবিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর গ্রেফতারকৃত হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর বুতরদিয়া এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার (২৮), যিনি ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বসবাস করতেন। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পিসিপিআর পর্যালোচনায় গ্রেফতারকৃত জামাল (৩৮)-এর বিরুদ্ধে পূর্বে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মামলার এফআইআর নং- ৫/৪৩৬, তারিখ- ০২ সেপ্টেম্বর ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে নবীনগর মোড় থেকে গাঁজাসহ জামাল ও ঝুমা আক্তার আটক

আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর ০১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সমেদ আলীর ছেলে জামাল (৩৮)। তিনি বর্তমানে আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকার হাবিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর গ্রেফতারকৃত হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর বুতরদিয়া এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার (২৮), যিনি ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বসবাস করতেন। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পিসিপিআর পর্যালোচনায় গ্রেফতারকৃত জামাল (৩৮)-এর বিরুদ্ধে পূর্বে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মামলার এফআইআর নং- ৫/৪৩৬, তারিখ- ০২ সেপ্টেম্বর ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

✒️ আরও পড়ুন 📖  মানিকগঞ্জে একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার