ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে জানা গেছে যে হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন এসব সম্পদ ‘বিক্রি বা হস্তান্তরের’ চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। সূত্র : বাসস।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

ডিবির হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ

আপডেট সময়: ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫