ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার ও আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, গ্রেফতার ৭

ডিবির জালে সাভারের মাদক সিন্ডিকেট, ইয়াবা ও মদসহ ৭ জন ধরা

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।

প্রথম অভিযান:
গত ২ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানার জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ কোরান আলী (৪৫), মোঃ সজিব (২৩) এবং মোঃ ইমান আলী। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০ গ্রাম), যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তার টিম।

দ্বিতীয় অভিযান:
পরবর্তী অভিযানে ৩ মে রাত ২টা ৩০ মিনিটে সাভারের সামাইর এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজন মাদক ব্যবসায়ী— ইউনুস (৩৫) ও মাইদুল (৩২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১১ গ্রাম), যার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা, উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া।

তৃতীয় অভিযান:
গত ২ মে রাত ৮টা ৩০ মিনিটে সাভারের কমলাপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে চঞ্চল লুইচ রোজারিয়া (৫০) ও মোঃ শান্ত ইসলাম (৩৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা, জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কোরান আলীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং চঞ্চল লুইচ রোজারিয়ার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, প্রথম দিনেই আলোচনায় থালাপতি বিজয়

সাভার ও আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, গ্রেফতার ৭

ডিবির জালে সাভারের মাদক সিন্ডিকেট, ইয়াবা ও মদসহ ৭ জন ধরা

আপডেট সময়: ০২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬