ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
সাভার ও আশুলিয়ায় ধারাবাহিক অভিযানে বিপুল মাদক জব্দ; ছিনতাইকারীসহ ৯ জন আসামী আটক, একাধিক মামলার তথ্য উদঘাটন

ডিবির জালে মাদকচক্র: ৮০০ পুড়িয়া হেরোইনসহ ৯ জন গ্রেফতার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধারসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়া থানার অন্তর্গত একাধিক এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়।

প্রথম অভিযানে, ২২ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকা থেকে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন—আঃ আজিজ (৪১), রফিকুল ইসলাম (৩৩), মোঃ শামীম (৩৬) এবং মোঃ নজরুল ইসলাম (৩৪)।

এরপর একই দিন রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে পৃথক আরেক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী মোঃ ফুয়াদ হোসেন (২৭) ও আশরাফুল আলম সুজন (৩০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পুড়িয়া হেরোইন, যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পরবর্তীতে ২৩ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে রবিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, ২২ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে সাভারের ওয়াবদা রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাফর (৫০)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ, যার মূল্য প্রায় ২০ হাজার টাকা এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিন রাত ১০টা ৩০ মিনিটে সাভার ব্যাংক কলোনী এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য মোঃ রনি মোল্লা (২৮)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আঃ আজিজের বিরুদ্ধে ৯টি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ১টি, মোঃ শামীমের বিরুদ্ধে ১টি এবং রনি মোল্লার বিরুদ্ধে ৩টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সাভার ও আশুলিয়ায় ধারাবাহিক অভিযানে বিপুল মাদক জব্দ; ছিনতাইকারীসহ ৯ জন আসামী আটক, একাধিক মামলার তথ্য উদঘাটন

ডিবির জালে মাদকচক্র: ৮০০ পুড়িয়া হেরোইনসহ ৯ জন গ্রেফতার

আপডেট সময়: ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬