ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভারের উত্তর কলমা এলাকা থেকে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিবির অভিযানে ১০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভারে পরিচালিত বিশেষ অভিযানে ১০ (দশ) লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ পুরো অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাভার থানার, উত্তর কলমা ছোট বাগ এলাকার আতাউর রহমানের ছেলে মোঃ আশরাফুল আলম শাকিল (৩০)। সাভার থানার, উত্তর কলমা ২ নং ওয়ার্ড এলাকার মৃত কানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৮)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০ (দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) বলেন, “মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

স্থানীয় এলাকাবাসী ডিবি পুলিশের এই সফল অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভারের উত্তর কলমা এলাকা থেকে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিবির অভিযানে ১০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভারে পরিচালিত বিশেষ অভিযানে ১০ (দশ) লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ পুরো অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাভার থানার, উত্তর কলমা ছোট বাগ এলাকার আতাউর রহমানের ছেলে মোঃ আশরাফুল আলম শাকিল (৩০)। সাভার থানার, উত্তর কলমা ২ নং ওয়ার্ড এলাকার মৃত কানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৮)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০ (দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) বলেন, “মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

স্থানীয় এলাকাবাসী ডিবি পুলিশের এই সফল অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  বেতাগীতে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ অনুষ্ঠিত