ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ সুপারের নির্দেশনায় গভীর রাতে জুয়া খেলার আসর থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার

ডিবির অভিযানে সাভারে জুয়া চক্রের ছয় সদস্য আটক

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর শাখা সাভারের মজিদপুর এলাকা থেকে ছয়জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এবং এসআই (নিঃ) মোঃ আঃ সালামের তত্ত্বাবধানে সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ২৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সাভার থানাধীন মজিদপুর নামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়— মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা: দেলোয়ার মৃধা, সাং: মজিদপুর নামাপাড়া, সাভার; পলাশ চন্দ্র প্রসাধ, পিতা: নারায়ন চন্দ্র প্রসাধ; বাবুল হোসেন (৪০), পিতা: মৃত মনির উদ্দিন, সাং: লক্ষীকুল, রাজবাড়ী সদর; বর্তমান ঠিকানা: সাভার-মজিদপুর (নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া); মোঃ পান্নু মিয়া (৫৩), পিতা: মৃত আবেদ আলী, সাং: ইমান্দিপুর, সাভার; মোঃ হাফিজুল ইসলাম (৪০), পিতা: হেমায়েত শেখ, সাং: বাশবাড়ি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ; বর্তমান ঠিকানা: মজিদপুর, সাভার (দুলাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া); এবং মোঃ রুবেল মিয়া (২৮), পিতা: মোঃ মুনসুর আলী, সাং: গারোবাজার, ঘাটাইল, টাঙ্গাইল; বর্তমান ঠিকানা: মজিদপুর, সাভার (মিজানের বাড়ির ভাড়াটিয়া)।

গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ০১ বান্ডিল (৫২টি) তাস, নগদ ৬ হাজার ৪০ টাকা এবং একটি বিভিন্ন ছাপযুক্ত বিছানার চাদর জব্দ করা হয়, যা জুয়া খেলার কাজে ব্যবহৃত হচ্ছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৬/২৬, তারিখ ২৩/০১/২০২৬ ইং, ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

পুলিশ সুপারের নির্দেশনায় গভীর রাতে জুয়া খেলার আসর থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার

ডিবির অভিযানে সাভারে জুয়া চক্রের ছয় সদস্য আটক

আপডেট সময়: ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬