ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান; দীর্ঘদিন ধরে গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ

ডিবির অভিযানে গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গাড়ি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল সাভার মডেল থানার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য মো. সেলিম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি সাভার উপজেলার সাদাপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

ডিবি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সেলিম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন এলাকা থেকে মোটরযান চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪টি গাড়ি চুরির মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ বলছে, আন্তঃজেলা পর্যায়ে সক্রিয় এ ধরনের চোর চক্রগুলোকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং তার সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান; দীর্ঘদিন ধরে গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ

ডিবির অভিযানে গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার

আপডেট সময়: ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গাড়ি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল সাভার মডেল থানার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য মো. সেলিম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি সাভার উপজেলার সাদাপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

ডিবি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সেলিম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন এলাকা থেকে মোটরযান চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪টি গাড়ি চুরির মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ বলছে, আন্তঃজেলা পর্যায়ে সক্রিয় এ ধরনের চোর চক্রগুলোকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং তার সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার, মেশিন ও বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ১