ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিদেশ থেকে আনা মেশিনে ইয়াবা তৈরি করে সারা দেশে সরবরাহের অভিযোগ, আটক ফিরোজের বিরুদ্ধে একাধিক মাদক মামলা

টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার, মেশিন ও বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ কেমিক্যাল ও মাদকসহ ফিরোজ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (রাত ১০টার দিকে) টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ বেতকার চাংঘুড়ি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ কেমিক্যাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। তিনি টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ বেতকার চাংঘুড়ি গ্রামের তার খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঢাকায় মাদক সংক্রান্ত একাধিক মামলার কারণে প্রায় পাঁচ বছর আগে ফিরোজ টঙ্গীবাড়ীতে আত্মগোপন করেন। প্রায় ছয় থেকে সাত মাস আগে তিনি হঠাৎ করে হংকংয়ে যান। সেখান থেকে ইয়াবা তৈরির মেশিন সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে কেমিক্যাল আমদানি করেন।

পরে খালুর পাকা বাড়ির ভেতরে স্থাপন করা ওই মেশিন ব্যবহার করে ইয়াবা উৎপাদন শুরু করেন এবং তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিলেন।

টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছেন যে ইয়াবা তৈরির মেশিন ও কেমিক্যাল বিদেশ থেকে আনা হয়েছে। সম্প্রতি উৎপাদিত ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

বিদেশ থেকে আনা মেশিনে ইয়াবা তৈরি করে সারা দেশে সরবরাহের অভিযোগ, আটক ফিরোজের বিরুদ্ধে একাধিক মাদক মামলা

টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার, মেশিন ও বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ১

আপডেট সময়: ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬