ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে ডিবি (উত্তর) পুলিশের অভিযানে উদ্ধার অপহৃত ভিকটিম, জব্দ নগদ টাকা ও মোবাইল

হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। অভিযানে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

ডিবি সূত্র জানায়, রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে হানি ট্র্যাপ ও অপহরণকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোসাঃ জোসনারা বেগম (৩৯), মোঃ টুটুল (৩৫), মোঃ সুমন (৩৫) এবং মোঃ রফিক মিয়া (৪৫)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে অপহৃত ভিকটিম মোঃ মাসুম বেপারী (৩৭)–কে জীবিত উদ্ধার করা হয়। ভিকটিম বরিশাল জেলার বানারীপাড়া থানার কচুয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১টি গামছা, ১টি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে আদায়কৃত নগদ ৪ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি হানি ট্র্যাপের মাধ্যমে ভিকটিমকে ফাঁদে ফেলে অপহরণ করে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত ভিকটিম নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি সাভার মডেল থানার মামলা নম্বর-৭৩, তারিখ-২৯/১২/২০২৫ খ্রিঃ। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২/৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে ডিবি (উত্তর) পুলিশের অভিযানে উদ্ধার অপহৃত ভিকটিম, জব্দ নগদ টাকা ও মোবাইল

হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

আপডেট সময়: ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। অভিযানে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

ডিবি সূত্র জানায়, রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে হানি ট্র্যাপ ও অপহরণকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোসাঃ জোসনারা বেগম (৩৯), মোঃ টুটুল (৩৫), মোঃ সুমন (৩৫) এবং মোঃ রফিক মিয়া (৪৫)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে অপহৃত ভিকটিম মোঃ মাসুম বেপারী (৩৭)–কে জীবিত উদ্ধার করা হয়। ভিকটিম বরিশাল জেলার বানারীপাড়া থানার কচুয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১টি গামছা, ১টি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে আদায়কৃত নগদ ৪ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি হানি ট্র্যাপের মাধ্যমে ভিকটিমকে ফাঁদে ফেলে অপহরণ করে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত ভিকটিম নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি সাভার মডেল থানার মামলা নম্বর-৭৩, তারিখ-২৯/১২/২০২৫ খ্রিঃ। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২/৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  ১০০ পিস ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি