ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত মেসি মাদক ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমানের ৪ বছর পর মুখ খুললেন পরীমনি: ‘আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’ বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ আশুলিয়া-সাভারে ডিবির বিশেষ অভিযান, ৭ মাদক ব্যবসায়ী আটক ৩০ লিটার চোলাইমদ ও ৪০ ইয়াবাসহ ৫ জন আটক আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার বিচ্ছেদের পর নতুন জীবনের ইঙ্গিত? সামান্থা রুথ প্রভুর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা

ডিবির অভিযানে আশুলিয়ায় ৫ জন আটক

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারি এবং পৃথক অভিযানে দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক উদ্ধার, অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার গনকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম। এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আসাদুজ্জামান আকাশ (২৬), মো. মাসুদ রানা (৩৪) এবং মো. নাজমুল (৩৩)। তাদের কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৬ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই রাতে রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হুমায়ন তালুকদার ওরফে আকাশ (৩৮) এবং মো. সুজন রানা (৩৫)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের মধ্যে আসাদুজ্জামান আকাশের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া ছিনতাইকারী হুমায়ন তালুকদারের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে।

ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, দুই ছিনতাইকারীকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ

ডিবির অভিযানে আশুলিয়ায় ৫ জন আটক

আপডেট সময়: ০২:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

✒️ আরও পড়ুন 📖  নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন