ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান; নিজ বাড়ির আঙিনায় টবের আড়ালে চলছিল মাদক চাষ

আঙিনায় টবভর্তি গাঁজা, বরিশালে মাদক ব্যবসার নতুন কৌশল ফাঁস

বরিশালের মেহেন্দিগঞ্জে নিজ বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ করার অভিযোগে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১৭টি জীবন্ত গাঁজা গাছ এবং প্রায় আধা কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শামীম রাঢ়ী। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে গোপনে নিজ বসতবাড়ির আঙিনায় টবে অন্যান্য গাছের আড়ালে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ির আঙিনা থেকে টবে রোপণ করা ১৭টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। এছাড়া ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রায় আধা কেজি শুকনো গাঁজাও জব্দ করে পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামীম ওই এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। পুলিশের নজর এড়াতে সে টবে গাঁজা চাষ করছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান; নিজ বাড়ির আঙিনায় টবের আড়ালে চলছিল মাদক চাষ

আঙিনায় টবভর্তি গাঁজা, বরিশালে মাদক ব্যবসার নতুন কৌশল ফাঁস

আপডেট সময়: ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে নিজ বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ করার অভিযোগে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১৭টি জীবন্ত গাঁজা গাছ এবং প্রায় আধা কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শামীম রাঢ়ী। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে গোপনে নিজ বসতবাড়ির আঙিনায় টবে অন্যান্য গাছের আড়ালে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ির আঙিনা থেকে টবে রোপণ করা ১৭টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। এছাড়া ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রায় আধা কেজি শুকনো গাঁজাও জব্দ করে পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামীম ওই এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। পুলিশের নজর এড়াতে সে টবে গাঁজা চাষ করছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে গ্রেপ্তার ২