ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিজেলচালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য, সিএনজিচালিত বাসের ক্ষেত্রে অপরিবর্তিত; রেল ও নৌভাড়া এখনো সিদ্ধান্তহীন

জ্বালানি সংকটের প্রভাব, যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 137

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে, যা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার রুট এবং আন্তঃজেলা পরিবহণে এই বাড়তি ভাড়া প্রযোজ্য হবে।

মন্ত্রী বলেন, “ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।” তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে।

বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ছিল ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে।
এদিকে রেল ও নৌ পরিবহণের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহণ মালিক সমিতি ভাড়া সমন্বয়ের দাবি জানালে সরকারের পক্ষ থেকে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিজেলচালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য, সিএনজিচালিত বাসের ক্ষেত্রে অপরিবর্তিত; রেল ও নৌভাড়া এখনো সিদ্ধান্তহীন

জ্বালানি সংকটের প্রভাব, যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া

আপডেট সময়: ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে, যা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার রুট এবং আন্তঃজেলা পরিবহণে এই বাড়তি ভাড়া প্রযোজ্য হবে।

মন্ত্রী বলেন, “ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।” তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে।

বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ছিল ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে।
এদিকে রেল ও নৌ পরিবহণের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহণ মালিক সমিতি ভাড়া সমন্বয়ের দাবি জানালে সরকারের পক্ষ থেকে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

✒️ আরও পড়ুন 📖  খালেদা জিয়া: গৃহবধূ থেকে জাতির ঐক্যের প্রতীক