ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বলিউড অভিনেত্রী জেসমিন ভাসিন মুম্বাইয়ের জুহুর এক হোটেলে কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন। মদ্যপ পরিচালক হুমকি দিয়ে রুমের দরজা বন্ধ করে দেন—অভিনেত্রীর শিউরে ওঠা স্মৃতি।

জেসমিন ভাসিনের শোকাবহ অভিজ্ঞতা: “হোটেলের রুমে পরিচালকের ভয়ঙ্কর কাস্টিং কাউচ প্রস্তাব”

বলিউডসহ গোটা শোবিজ জগতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। যৌন হেনস্তা ও কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে অনেকেই মুখ খুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী জেসমিন ভাসিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুর একটি হোটেলে। অভিনয়ের জন্য কথা বলতে গিয়েছিলেন তিনি। হোটেলের লবিতে অনেক মেয়েকে অডিশনের অপেক্ষায় দেখতে পান এবং নিজেও তাদের সঙ্গে বসে পড়েন।

অভিনেত্রীর কথায়, “পরিচালকের আমার অভিনয় কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল—প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুমে ঢোকার পর পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।”

জেসমিন আরও জানান, মদ্যপ পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং হুমকি দিতে থাকেন। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন জেসমিন। সেই দিনই তিনি সিদ্ধান্ত নেন, আর কখনো কোনো হোটেলের রুমে অডিশন দেবেন না।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বলিউড অভিনেত্রী জেসমিন ভাসিন মুম্বাইয়ের জুহুর এক হোটেলে কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন। মদ্যপ পরিচালক হুমকি দিয়ে রুমের দরজা বন্ধ করে দেন—অভিনেত্রীর শিউরে ওঠা স্মৃতি।

জেসমিন ভাসিনের শোকাবহ অভিজ্ঞতা: “হোটেলের রুমে পরিচালকের ভয়ঙ্কর কাস্টিং কাউচ প্রস্তাব”

আপডেট সময়: ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বলিউডসহ গোটা শোবিজ জগতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। যৌন হেনস্তা ও কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে অনেকেই মুখ খুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী জেসমিন ভাসিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুর একটি হোটেলে। অভিনয়ের জন্য কথা বলতে গিয়েছিলেন তিনি। হোটেলের লবিতে অনেক মেয়েকে অডিশনের অপেক্ষায় দেখতে পান এবং নিজেও তাদের সঙ্গে বসে পড়েন।

অভিনেত্রীর কথায়, “পরিচালকের আমার অভিনয় কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল—প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুমে ঢোকার পর পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।”

জেসমিন আরও জানান, মদ্যপ পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং হুমকি দিতে থাকেন। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন জেসমিন। সেই দিনই তিনি সিদ্ধান্ত নেন, আর কখনো কোনো হোটেলের রুমে অডিশন দেবেন না।

✒️ আরও পড়ুন 📖  মুম্বাইয়ের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি