ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
‘জুলাই জাতীয় সম্মেলনে’ শহীদদের আত্মত্যাগ স্মরণ, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৪ জুলাই: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ স্মরণসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি আহতদের সুস্থতা ও শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা শহীদ পরিবারের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার ঘোষিত এ কর্মসূচি আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে শুরু হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিভিন্ন আলোচনা সভা, স্মরণানুষ্ঠান, দোয়া মাহফিল, সাংস্কৃতিক আয়োজন এবং ছাত্রসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপনী ছাত্রসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে সারাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ, আহতদের প্রতি সম্মান প্রদর্শন এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘জুলাই জাতীয় সম্মেলনে’ শহীদদের আত্মত্যাগ স্মরণ, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময়: ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

ঢাকা, ৪ জুলাই: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ স্মরণসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি আহতদের সুস্থতা ও শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা শহীদ পরিবারের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার ঘোষিত এ কর্মসূচি আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে শুরু হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিভিন্ন আলোচনা সভা, স্মরণানুষ্ঠান, দোয়া মাহফিল, সাংস্কৃতিক আয়োজন এবং ছাত্রসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপনী ছাত্রসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে সারাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ, আহতদের প্রতি সম্মান প্রদর্শন এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  নিজামপুর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি দোয়া