ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ফল ঘোষণা হতে পারে শুক্রবার দুপুরে, অনিয়মের অভিযোগে একাধিক প্যানেলের ভোট বর্জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 253

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাতভর গণনার পর সকালে আবারও কাজ শুরু হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একে এম রাশিদুল আলম বৃহস্পতিবার রাতে জানান, শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। তবে সারিতে থাকা শিক্ষার্থীরা পরে ভোট দিতে পেরেছেন। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয় এবং রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু হয়।

এদিকে, নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে আরও চারটি প্যানেল—‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল ভোট বর্জন করেছে। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন বর্জন করেন। প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নেয় এবারের জাকসু নির্বাচনে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ফল ঘোষণা হতে পারে শুক্রবার দুপুরে, অনিয়মের অভিযোগে একাধিক প্যানেলের ভোট বর্জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে

আপডেট সময়: ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাতভর গণনার পর সকালে আবারও কাজ শুরু হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একে এম রাশিদুল আলম বৃহস্পতিবার রাতে জানান, শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। তবে সারিতে থাকা শিক্ষার্থীরা পরে ভোট দিতে পেরেছেন। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয় এবং রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু হয়।

এদিকে, নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে আরও চারটি প্যানেল—‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল ভোট বর্জন করেছে। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন বর্জন করেন। প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নেয় এবারের জাকসু নির্বাচনে।

✒️ আরও পড়ুন 📖  জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল, দ্রুত গ্রেফতারের দাবি