ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানে ২৭৭১ জনকে কারাদণ্ড ও ৩৫ লাখ টাকার বেশি অর্থদণ্ড প্রদান

ছয় মাসে ডিএমপির আদালতে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি, ১১ হাজার আসামি গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ছয় মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে।

এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। অপরদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক সংক্রান্ত অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানে ২৭৭১ জনকে কারাদণ্ড ও ৩৫ লাখ টাকার বেশি অর্থদণ্ড প্রদান

ছয় মাসে ডিএমপির আদালতে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি, ১১ হাজার আসামি গ্রেফতার

আপডেট সময়: ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ছয় মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে।

এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। অপরদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক সংক্রান্ত অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

✒️ আরও পড়ুন 📖  আঙিনায় টবভর্তি গাঁজা, বরিশালে মাদক ব্যবসার নতুন কৌশল ফাঁস