ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

চুনারুঘাট সীমান্তে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল স্থানীয়দের সহায়তায় জাম্বুরাছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য তৌফিক, মিলন ও হাকিম তাদের জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

চুনারুঘাট সীমান্তে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক

আপডেট সময়: ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল স্থানীয়দের সহায়তায় জাম্বুরাছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য তৌফিক, মিলন ও হাকিম তাদের জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার