ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
চাঁদাবাজি ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির কঠোর সিদ্ধান্ত

চাঁদাবাজির অভিযোগ,বেনাপোলে বিএনপি নেতাকে অব্যাহতি

বিতর্কিত নানা কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সমালোচিত যশোরের বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর অপরাধে জড়িত থাকা ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন এ বিষয়ে বেনাপোল পৌর বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি তা জানতে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে।

এছাড়া তবিবুর রহমানের সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী যেন কোনো প্রকার সম্পর্ক না রাখেন, সে নির্দেশও দেওয়া হয়েছে জেলা কমিটির পক্ষ থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেনাপোলের আজিজ মিষ্টান্ন ভান্ডার থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগে তবিবুর রহমানকে ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

চাঁদাবাজি ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির কঠোর সিদ্ধান্ত

চাঁদাবাজির অভিযোগ,বেনাপোলে বিএনপি নেতাকে অব্যাহতি

আপডেট সময়: ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বিতর্কিত নানা কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে সমালোচিত যশোরের বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর অপরাধে জড়িত থাকা ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন এ বিষয়ে বেনাপোল পৌর বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি তা জানতে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে।

এছাড়া তবিবুর রহমানের সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী যেন কোনো প্রকার সম্পর্ক না রাখেন, সে নির্দেশও দেওয়া হয়েছে জেলা কমিটির পক্ষ থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেনাপোলের আজিজ মিষ্টান্ন ভান্ডার থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগে তবিবুর রহমানকে ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

✒️ আরও পড়ুন 📖  সাভার-আশুলিয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখা হবে বিএনপি ক্ষমতায় এলে — ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু