ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোলা জেলার ছয়টি থানা কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করে নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ রাখার নির্দেশ পেয়েছে; স্বতন্ত্র ও দলীয় প্রার্থীরা ভোটারের মন জয় করতে শুরু করলেন।

চরফ্যাসন-মনপুরা ভোলা-৪ আসনে মনোনয়ন পত্র ও টাকা দাখিল সম্পন্ন, নির্বাচনী প্রস্তুতি জোরদার

ভোলা জেলার চরফ্যাসন-মনপুরা এলাকায় ভোলা-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র ও নির্বাচনী টাকা দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেলার ছয়টি থানা—দক্ষিণ আইচা, শশীভূশন, দুলার হাট, চরফ্যাসন, লালমোহন ও ভোলা সদর—বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের নির্দেশে কঠোর আইন-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনকে নিরাপদ করতে প্রস্তুত ছিল।

এবার নির্বাচনে মোট ছয় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সার্ভিসে সমস্যার কারণে প্রত্যেক প্রার্থীকে টাকা দাখিলের সময় ভোগান্তি পোহাতে হয়েছে।

নির্বাচনী টাকা দাখিলের দিনে, জামায়াতে ইসলামের প্রার্থী চরফ্যাসন বাজারের খাসমহল মসজিদে পৌঁছানোর আগেই বিএনপির প্রার্থী একই মসজিদে মিলাদের নামে উপস্থিত হয়ে অবস্থান নিয়েছেন। এরপর জামায়াতে ইসলামী, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র, বারো দলীয় জোট ও স্ব-তন্ত্র প্রার্থীরা ধাপে ধাপে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে মনোনয়ন পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

স্ব-তন্ত্র প্রার্থী ব্যারিস্টার মহিবুল্যাহ, যিনি চরফ্যাসনের রাজনীতিতে তেমন পরিচিত নন, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে চরফ্যাসন শাখার সোনালী ব্যাংক লিমিটেডে ভোটার তালিকা বিক্রয় বাবদ ১৭,৫০০ টাকা জমা দিয়েছেন।

উল্লেখযোগ্য, ব্যাংকের চালান ফরমে তার ঠিকানা ঢাকা হিসেবে উল্লেখ থাকলেও বাস্তবিক বাড়ি ঠিকানা চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার চরমাইনকা ইউনিয়নের আট নং ওয়ার্ডের আব্দুল আলী মিয়া বাড়ি।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ভোলা জেলার ছয়টি থানা কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করে নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ রাখার নির্দেশ পেয়েছে; স্বতন্ত্র ও দলীয় প্রার্থীরা ভোটারের মন জয় করতে শুরু করলেন।

চরফ্যাসন-মনপুরা ভোলা-৪ আসনে মনোনয়ন পত্র ও টাকা দাখিল সম্পন্ন, নির্বাচনী প্রস্তুতি জোরদার

আপডেট সময়: ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ভোলা জেলার চরফ্যাসন-মনপুরা এলাকায় ভোলা-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র ও নির্বাচনী টাকা দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেলার ছয়টি থানা—দক্ষিণ আইচা, শশীভূশন, দুলার হাট, চরফ্যাসন, লালমোহন ও ভোলা সদর—বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের নির্দেশে কঠোর আইন-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনকে নিরাপদ করতে প্রস্তুত ছিল।

এবার নির্বাচনে মোট ছয় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সার্ভিসে সমস্যার কারণে প্রত্যেক প্রার্থীকে টাকা দাখিলের সময় ভোগান্তি পোহাতে হয়েছে।

নির্বাচনী টাকা দাখিলের দিনে, জামায়াতে ইসলামের প্রার্থী চরফ্যাসন বাজারের খাসমহল মসজিদে পৌঁছানোর আগেই বিএনপির প্রার্থী একই মসজিদে মিলাদের নামে উপস্থিত হয়ে অবস্থান নিয়েছেন। এরপর জামায়াতে ইসলামী, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র, বারো দলীয় জোট ও স্ব-তন্ত্র প্রার্থীরা ধাপে ধাপে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে মনোনয়ন পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

স্ব-তন্ত্র প্রার্থী ব্যারিস্টার মহিবুল্যাহ, যিনি চরফ্যাসনের রাজনীতিতে তেমন পরিচিত নন, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে চরফ্যাসন শাখার সোনালী ব্যাংক লিমিটেডে ভোটার তালিকা বিক্রয় বাবদ ১৭,৫০০ টাকা জমা দিয়েছেন।

উল্লেখযোগ্য, ব্যাংকের চালান ফরমে তার ঠিকানা ঢাকা হিসেবে উল্লেখ থাকলেও বাস্তবিক বাড়ি ঠিকানা চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার চরমাইনকা ইউনিয়নের আট নং ওয়ার্ডের আব্দুল আলী মিয়া বাড়ি।

✒️ আরও পড়ুন 📖  ঢাকা-২ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন আমান উল্লাহ আমান